
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেসরকারি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের নিয়ে দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিশ্বরোড সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি নিরাময় কেন্দ্রে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করা হয়, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে পরিবারের কাছে ফিরতে পারেন।
অনুষ্ঠানে নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের জন্য উন্নতমানের খাবারেরও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনে আনন্দ ও আশার সঞ্চার করতেই এ আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে রোগীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিকভাবে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
© All rights reserved © 2023
Leave a Reply