
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঈদে মিলাদুন্নবী উদযাপন হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মোঃ কামারুজ্জামান। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক,মোঃ আব্দুর রশিদ, মোঃ মাসুদ রানা, মোছাঃ সালেহা খাতুন, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মাজেদুর রহমান, মোঃ আব্দুর রহমান, ইসমাইল হোসেন, মু. রাসেদুল ইসলাম, আর. এম. আনোয়ার জাহান, উত্তম কুমার বর্মন, লাইলি খাতুন ও মোছাঃ রীতা খাতুন। আলোচনা ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মুফতী হানিফ মোহাঃ আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আজম। অনুষ্ঠানে দিবা ও প্রভাতি শিফটের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবীর (সা.) শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply