1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০ শতাংশ শুল্ক - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০ শতাংশ শুল্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের প্রায় ৭০০ ধরনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে কানাডা।

মঙ্গলবার এক বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যামপেন এ সিদ্ধান্তের কথা জানান। নতুন শুল্কের আওতায় থাকা মার্কিন পণ্যগুলোর কানাডার বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি ডলার বলে জানা গেছে।

এর আগে এসব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

কানাডার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে অটোয়া এ সিদ্ধান্ত নিয়েছে।

কানাডার অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পদক্ষেপ কানাডার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

দুই দেশের মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি ডলারের পণ্য বাণিজ্য হয়ে থাকে। ফলে নতুন করে শুল্ক আরোপের ঘটনায় উত্তর আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির বাণিজ্যিক সম্পর্কে আরও চাপ তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডার ওপর শুল্ক আরোপ করেছিল। একই সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সম্ভাবনার কথাও জানিয়েছিল ওয়াশিংটন।

এ নিয়ে গত ২০ আগস্ট ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হলেও কয়েক দিন পর কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বহালের জবাব হিসেবে কানাডাও নতুন করে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর আগে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বাণিজ্যযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেছিলেন, কানাডা এই পরিস্থিতিতে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি