1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় জামিন বিশ্বস ও জাজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত দোয়া ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

পাংশায় জামিন বিশ্বস ও জাজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত দোয়া ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস।পাংশা রাজবাড়ী প্রতিনিধিঃ

 

রাজবাড়ীর পাংশায় জামিন বিশ্বস ও জাজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্থানীয় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে স্থানীয় সুধী সমাজের আয়োজনে ও রাজবাড়ী জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে পাট্টা বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম আকুল, বিএনপি নেতা মো. হাবিবুর রহমান রাজা।

 

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সভাপতির বক্তব্যে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সতর্ক করে দেওয়া হলো। আপনারা যদি নিজেদের সংশোধন না করেন এই এলাকায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ দিয়ে চিরুনি অভিযান করা হবে। তখন কিন্তু কেউ রেহাই পাবেন না।

 

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যে কোন ঘটনাই হোক না কেন? কোন ভাবেই মানুষ হত্যা কাম্য নয়। আমরা খুবই মর্মাহত হয়েছি। যতদ্রুত সম্ভব আমরা আসামীদের বিচারের আওতায় আনার চেষ্টা করছি।

 

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে অনেককে আসামি করে মামলা করা হয়। এতে তদন্তকারী কর্মকর্তা বিপাকে পরেন। আমরা খুবই দক্ষতার সাথে তদন্ত করে আসামীদের গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরন করব। আপনার সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

 

 

অনুষ্ঠানে বক্তরা, জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের হত্যার সাথে জড়িত দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

 

অনুষ্ঠান শেষে শোকসপ্ত পরিবারকে সান্তনা ও পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি