1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ২ জন আটক - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

পাংশায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ২ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

*পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:*

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল পাংশায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

আজ ২৫/০৮/২০২৬ খ্রীঃ সকাল ০৮:০ টা থেকে দুপুর ১৩:০ টা পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলী এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নের ২টি স্থানে অভিযান চালানো হয়।

 

অভিযানে  লোহাবাড়ীয়া গ্রামের আসামী নিলুফা ইয়াসমিন (৪৬) এর নিজ দখলীয় বসতঘর ঘেরাওপূর্বক তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

অপরদিকে  কসবামাজাইল গ্রামের আসামী মোঃ মুক্তার হোসেন (৪৫) এর নিজ বসতঘরে অভিযান চালিয়ে ঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় তাকে আটক করে দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতরা কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি