1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডাকঘরে গ্রাহকের টাকা আত্মসাৎ রাজবাড়ী পাঁচজন সাময়িক বরখাস্ত বিভাগীয় মামলায় - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ডাকঘরে গ্রাহকের টাকা আত্মসাৎ রাজবাড়ী পাঁচজন সাময়িক বরখাস্ত বিভাগীয় মামলায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী প্রধান ডাকঘরের গ্রাহকদের ১কোটি ১২লক্ষ ৩০হাজার টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে রাজবাড়ী প্রধান ডাকঘরের তিন কর্মচারী সহ মামলায় উল্লিখিত সকলকেই সামরিক বরখাস্ত করা হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক সহকারি পোস্টমাস্টার বিকাশ চন্দ্র কে এর আগে ৪ আগস্ট সামরিক বরখাস্ত করে ডাক বিভাগ।

২৩ আগস্ট জারিকৃত নোটিশ ২৪ শে আগস্ট বিকেলে রাজবাড়ী প্রধান ডাকঘরে পৌঁছায় এতে উল্লেখ করা হয়, পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা এবং সাবেক ট্রেজারার এবং বর্তমানে পোস্টাল অপারেটর পদে কর্মরত প্রণব কুমার সরকার কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২৩ আগস্ট কুষ্টিয়া ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল(চলতি দায়িত্ব) মোঃ সুলতান হোসেন স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে উল্লেখ করা হয়, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা কর্তৃক গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্ছু এবং সাবেক ট্রেজারার ও বর্তমানে পোস্টাল অপারেটর পদে কর্মরত প্রণব কুমার সরকার দায়িত্ব পালনে চরম অবহেলা এবং ডাক বিভাগের প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, তাদের এ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর শামিল।

এ অবস্থায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ১২(১) অনুযায়ী অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমার রাজবাড়ী প্রধান ডাকঘরে সংরক্ষিত হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করবেন। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না। এ সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ ছাড়া সংশ্লিষ্ট সকলের কাছে চার্জ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়।

রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের সঞ্চয়ী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে খুলনা ডিভিশন কার্যালয় ও কুষ্টিয়া সার্কেল অফিস তদন্তসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে ডাকঘরের পক্ষ থেকে ৭ জন কে দায়ী করে রাজবাড়ীর বিশেষ জজ আদালতে মামলা করা হয়। আদালতের বিচারক মামলাটি এজাহারভ্ক্তু করে দুদক ফরিদপুরকে তদন্তের আদেশ প্রদান করেন।
বরখাস্তকৃতরা হলেন রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক সরকারি পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও প্রণব কুমার সরকার, নাজমুল, গোলাম মোস্তফা বাচ্চু, রেজাউল আলম ।

রাজবাড়ী প্রধান ডাকঘরের বর্তমান সহকারী পোস্টমাস্টার মোঃ শামীম আহমেদ স্বাক্ষরিত জারিকৃত নোটিশে এম এল এস এস মোহাম্মদ রেজাউল আলম কে সাময়িক বরখাস্ত করা হয় , জারিকৃত নোটিশে উল্লেখ করা হয় রাজবাড়ী প্রধান ডাকঘর সরকারি চাকরি ২০১৮ এর ৩৯ ( ১) ধারা বিবেচনয় সরকারি চাকরি শৃঙ্খলা ও আপীল বিধি মালা ২০১৮ এর বিথী ৩ (খ) অনুযায়ী অসদাচরণের দায়ে ১২(১)ধারা মোতাবেক সামরিক দরখাস্ত করা হয় ।
নোটিশে আরো উল্লেখ করা হয়, তিনি রাজবাড়ী প্রধান ডাকঘর এর সংরক্ষিত হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করবেন এবং কর্তৃপক্ষের নির্দেশ ব্যতিরেকে সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না ।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ পাবেন বলে উল্লেখ করা হয় ।
এম এল এস এস মোহাম্মদ রেজাউল আলম এর বিষয়ে অফিস সূত্রে জানা যায় ,গ্রাহকের টাকা আত্মসাৎ সময় কালে তৎকালীন সহকারী পোস্টমাস্টার বিকাশ চন্দ্র এর নির্দেশে তিনি
টেনে ডাক আনা নেওয়ার কাজ করতেন,অর্থাৎ ওই পোষ্টের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার।
এবং বিভিন্ন দপ্তরে চিঠি বিলি করতেন ওই পোস্টের নাম।
পোস্টম্যান, ডাক বিলি পিয়ন।
তবে পোস্ট অফিসের গ্রাহকের টাকা আত্মসাৎ এর বিষয়ে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী গ্রাহক এম এল এস এস রেজাউল আলম এর বিরুদ্ধে অভিযোগ এনে ক্যামেরায় কথা বলতে দেখা যায়নি ।
তবে এ বিষয়ে রাজবাড়ী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মোহাম্মদ শামীম আহমেদ বলেন টাকা আত্মসাতে বিভাগীয় মামলায় উল্লেখিত সকলকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি