
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান:
পবিত্র ওমরা পালন শেষে মিরসরাইয়ে আগমন করায় চট্টগ্রাম-১ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব নুরুল আমিন-এর সঙ্গে কুশল বিনিময় করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) মিরসরাইয়ে নুরুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ২নং হিংগুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, ২নং হিংগুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরায় জননেতা নুরুল আমিনকে অভিনন্দন জানান এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়েও নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র ওমরা পালন শেষে প্রিয় নেতার মিরসরাইয়ে আগমন তাঁদের জন্য আনন্দের ও উৎসাহের। তাঁরা নুরুল আমিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply