1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। ৫৯ বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. সেরাজুল ইসলাম (৩৫), পিতা- মো. শরিফুল ইসলাম, গ্রাম- জমিনপুর, ডাকঘর- বিনোদপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও Apache RTR-160 সিসি একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি