1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহানবীর আগমনে বিশ্বে রহমতের দ্বার খুলেছে: রিজভী - Stbanglatv.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

মহানবীর আগমনে বিশ্বে রহমতের দ্বার খুলেছে: রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক বাণীতে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে বিশ্বে রহমত ও কল্যাণের দ্বার উন্মোচিত হয়েছে। তাঁর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সততা, ন্যায়, সহমর্মিতা, উদারতা ও মানবিকতার অনন্য শিক্ষা।

রিজভী বলেন, মহানবী (সা.) ছিলেন মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতীক। মানুষের কল্যাণ ও উপকার করাকে তিনি জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজে শান্তি, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর ওপর পবিত্র আল-কোরআন অবতীর্ণ হয়, যা মানবজাতির জন্য জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাঁর জীবন ও কর্ম মুসলমানদের সুন্দর, কল্যাণময় ও ন্যায়ভিত্তিক জীবন গঠনে অনুপ্রেরণা জোগায়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি