1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় যুবকের ইয়াবা সেবনের দৃশ্য ছড়িয়ে পড়ার অভিযোগ - Stbanglatv.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

লোহাগড়ায় যুবকের ইয়াবা সেবনের দৃশ্য ছড়িয়ে পড়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার ছেলে, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক জিএম মাশরাফি নামক এক যুবকের ইয়াবা সেবনের দৃশ্য ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,কলেজ ছাত্র দল নেতা জিএম মাশরাফি গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা, তিনি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জিএম মাহাবুবুর রহমান লিটনের ছেলে। সম্প্রতি তার ইয়াবা সেবনের দৃশ্যের একটি ভিডিও/ছবি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ওই দৃশ্যের সত্যতা, ধারণের সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক অভিযোগ করে বলেন, “মাশরাফি গোলদার দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও অভিযোগ রয়েছে।”

তবে এসব অভিযোগের বিষয়ে জিএম মাশরাফির বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি