
মোঃ সবুজ সরদার,উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)
নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০০পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ (৩৫) এবং একই উপজেলার সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে রিক্তা বেগম (৩০)।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বেতবাড়িয়া গ্রামের ওই ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজু শেখ ও তার স্ত্রী রিক্তা বেগমকে আটক করে তল্লাশি চালালে ইয়াবা, স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র
© All rights reserved © 2023
Leave a Reply