1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

ডেস্ক রিপোর্টঃ

বহুল আলোচিত সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হবে আজ সোমবার (২৪ আগস্ট)।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট এসব আবেদনের শুনানি শেষ হয়। এর আগে ২৮ জুলাই থেকে টানা ১৭ কার্যদিবস মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের ওই রায় বহাল থাকবে, নাকি সাজায় কোনো পরিবর্তন আসবে—আজকের হাইকোর্টের রায়ে সেটিই নির্ধারিত হবে।

রায়কে কেন্দ্র করে নুসরাতের সোনাগাজীর বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি