1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন তাড়াইলের কৃতি সন্তান মঈনুল হাসান রুমেল - Stbanglatv.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন তাড়াইলের কৃতি সন্তান মঈনুল হাসান রুমেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল,  স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলের কৃতি সন্তান মঈনুল হাসান (রুমেল) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (Additional IGP) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই অর্জনে তাড়াইলসহ কিশোরগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

মঈনুল হাসান রুমেল তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সফলভাবে সম্পন্ন করেন।

তাঁর এই পদোন্নতি ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাড়াইলবাসীর জন্যও গর্বের বিষয়। দেশ ও জাতির কল্যাণে নতুন দায়িত্ব তিনি সফলতা ও সুনামের সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা তাড়াইলবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি