
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় প্রতীকে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন দল দুটির নেতারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। এ জন্য নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার আহ্বান জানান।
এনসিপি নেতা আখতার হোসেন স্থানীয় প্রশাসন থেকে দলীয় ব্যক্তিদের সরিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবি জানান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।
© All rights reserved © 2023
Leave a Reply