1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজে ‘জুলাই শহীদ দিবস’ পালন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজে ‘জুলাই শহীদ দিবস’ পালন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ কলেজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্মরণ সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকির নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনার প্রশংসা করেন উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি