
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বিচারপ্রার্থীদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং অনলাইনে প্রি-কেইস মেডিয়েশন আবেদন দাখিল সহজ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে এই ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন। লিগ্যাল এইড অফিসকে আরও জনবান্ধব, আধুনিক ও গতিশীল সেবাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিচার প্রার্থীরা অফিসে অবস্থান করেই সহজে ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অনলাইনে প্রি-কেইস মেডিয়েশন আবেদন দাখিল করতে পারবেন। উদ্বোধনকালে উপস্থিত বিচারপ্রার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সেবা বিচার প্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি লিগ্যাল এইডের ডিজিটাল সেবা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করবে।
© All rights reserved © 2023
Leave a Reply