1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: ৩ মাসের মধ্যে মহল্লাবাসীর পরামর্শে চূড়ান্ত হবে পরবর্তী নেতৃত্ব। - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: ৩ মাসের মধ্যে মহল্লাবাসীর পরামর্শে চূড়ান্ত হবে পরবর্তী নেতৃত্ব।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

 

শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী তেরী বাজার বড় মসজিদের পূর্বের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায়, মসজিদের সার্বিক কার্যক্রম সুচারু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ পবিত্র জুমার নামাজের পূর্বে মসজিদের সম্মানিত সকল মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:

১. জনাব হযরত মাওলানা আব্দুর রব সাহেব

২. জনাব মোঃ আলমগীর সরকার

৩. জনাব মোঃ শরীফ মাল

৪. জনাব মোঃ ওমর ফারুক খেলন

৫. জনাব হাজী মোঃ আলী ঠান্ডু

৬. জনাব হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন

৭. জনাব হাজী মাওঃ আব্দুল করিম

৮. জনাব মোঃ ওমর ফারুক মড়ল

৯. জনাব হাফেজ লুতফুর রহমান আরিফ

১০. জনাব মোঃ শফিকুল আলম সজীব

১১. জনাব হাজী রাকিব শেখ

ঘোষণাপত্র অনুযায়ী, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে তারা মহল্লাবাসী ও সাধারণ মুসল্লিদের সাথে আলোচনা ও পরামর্শ করবেন। মহল্লা বাসীর সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন ভোটার সংগ্রহ ও ভোটার তালিকা হালনাগাদ করা হবে।পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াটি পুরোপুরি গণতান্ত্রিক ও মহল্লাবাসীর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ‘ভোট’ হবে নাকি সবার সম্মতিতে ‘সিলেকশন’ (মনোনয়ন) করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ভোটার ও মহল্লাবাসী যদি নির্বাচনের পক্ষে মত দেন, তবে ভোটের আয়োজন করা হবে; আর তারা যদি সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করতে চান, তবে সেভাবেই নেতৃত্ব নির্ধারণ করা হবে।

সর্বসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্তকে তেরীবাজার মহল্লাবাসী ও সাধারণ মুসল্লিরা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

নতুন কমিটির ঘোষণাপত্র পাঠকালে বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি হুমায়ুন কবির সাহেব বলেন:

“নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে মহল্লাবাসীদের সর্বাত্মক পরামর্শ, মতামত ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নতুন পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করবে। মসজিদের দ্বীনি পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে আমি সকল মুসল্লি ও তেরীবাজার মহল্লাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, সকলের সম্মিলিত পরামর্শে বড় মসজিদের আগামী দিনের কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি