
মোঃ আশরাফুল আলম,দিনাজপুর জেলা প্রতিনিধি
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১জন আসামীসহ ২,৮৪,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
১৭ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম এবং মোহনপুর ব্রীজ বিওপি কর্তৃক পৃথক পৃথক ৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১জন আসামীসহ ২৭৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২,৯৬,৭৭০/-( দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত সত্তর) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply