
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ১৯৬ বোতল Eskuf সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদকদ্রব্যের প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply