1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৫০ বছর ধরে বসবাসকারী ৩১ পরিবারকে উচ্ছেদ, সরকারি জমি উদ্ধারের দাবি প্রশাসনের - Stbanglatv.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

৫০ বছর ধরে বসবাসকারী ৩১ পরিবারকে উচ্ছেদ, সরকারি জমি উদ্ধারের দাবি প্রশাসনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর সিসিডিবি খাসপাড়ায় প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসা ৩১টি পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৩১টি বাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেঙে প্রায় ৮৮ শতক সরকারি জমি অবমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কের জন্য নির্ধারিত সরকারি জমিতে এসব বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বাড়িঘর ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কয়েক দফায় নোটিশ দেওয়া হয়। এরপরও তারা নির্ধারিত জায়গা থেকে সরে না যাওয়ায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা প্রায় ৮৮ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অভিযোগ, তাদের যথাযথভাবে নোটিশ না দিয়েই হঠাৎ অভিযান চালিয়ে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। তাদের দাবি, একটি পক্ষকে সুবিধা দিতে প্রশাসন আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করেছে। উচ্ছেদ হওয়া একাধিক পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ করে বাড়িঘর ভেঙে দেওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন । এ ঘটনায় উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে বাড়িঘর উচ্ছেদ করায় পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি