1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি - Stbanglatv.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে বদলি করা হয়েছে। তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিরুপমা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজবাড়ী সদর, রাজবাড়ীকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের পর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য Code of Criminal Procedure, 1898-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।

 

নিরুপমা রায় ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

 

তার বদলির পর রাজবাড়ী সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, তা পরবর্তী আদেশের মাধ্যমে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি