1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার - Stbanglatv.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। স্বাগত বক্তব্য দেন রূপসী বাংলা টিভির রিপোর্টার শাহারিয়া শাহাদাৎ।

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সাবেক কমিশনার তাজামুল হক তাজেলসহ অন্যরা। বক্তারা বলেন, মাদক একজন মানুষের মেধা ও চিন্তাশক্তিকে পঙ্গু করে দেয়। একই সঙ্গে পরিবারে তীব্র অশান্তি সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সময় বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি