1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ও সাইন্সল্যাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং দুপুর ১২টার দিকে সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

সাইন্সল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজসহ প্রায় ১৫টি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মাইলস্টোন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।

বিক্ষোভকারীরা বলেন, বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেননি। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ১৪ নম্বর গ্রেস মার্ক প্রদান এবং শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও শিক্ষার্থীবান্ধব করাসহ আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সড়ক অবরোধের কারণে উত্তরা ও সাইন্সল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং গণপরিবহন না পেয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি