
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি ধর্মপাশা(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ১২ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেইলি অবজারভারের সাংবাদিক আরিফ খানকে সভাপতি এবং রেজাগীর আলম পলাশকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন রশিদ। পদাধিকারবলে প্রধান শিক্ষক মোঃ হারুন রশিদ সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নার্গিস সুলতানা, বিদ্যোৎসাহী মহিলা সদস্য রেশমা আক্তার, পুরুষ অভিভাবক সদস্য সাংবাদিক শাকিন শাহ, মহিলা অভিভাবক সদস্য সায়মা জাহান কলি ও নুর নাহার, ইউপি প্রতিনিধি শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সদস্য সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।
কমিটি গঠন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটিকে বরণ করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা।
© All rights reserved © 2023
Leave a Reply