1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে টাস্কফোর্স কমিটির সভা  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে টাস্কফোর্স কমিটির সভা 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পুরোনো ও ঝুলে থাকা আবেদন দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী এবং মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে শতভাগ সঠিক জন্ম নিবন্ধন সনদ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সী বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি। কোনো নাগরিক যেন এই সেবা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি অনেকাংশে কমে যায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি