
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে অবস্থিত গোবর্দ্ধনহাট ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়টি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে।এখানকার পড়ালেখার মান অত্যন্ত ভালো।শিক্ষকগণ সর্বদা বাচ্চাদের খোঁজখবর রাখেন।পড়াশুনার জন্য ভালো দিকনির্দেশনা দিয়ে থাকেন।
গোবর্দ্ধনহাট ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারের জন্য আজ এক আনন্দ, গর্ব ও সাফল্যের দিন।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ -এ অংশগ্রহণ করে বিদ্যালয়ের ০৯ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই সাফল্য শুধু কয়েকজন শিক্ষার্থীর নয়; পুরো বিদ্যালয় পরিবারের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি।
শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনের জন্য তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা।
বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা:
১. এএমএম আব্দুর রহমান (ট্যালেন্টপুল)
২. আব্দুল্লাহ আল লাবিব (ট্যালেন্টপুল)
৩. এনএম আহনাফ জহিন (ট্যালেন্টপুল)
৪. শাহ মো: রিয়াদ হাসান (ট্যালেন্টপুল)
৫. মো: মুন্তাসির মাহমুদ স্বাধীন (ট্যালেন্টপুল)
৬. আরওয়া জান্নাত (ট্যালেন্টপুল)
৭. মোছা: মুসবাতু জাহান ঈসা (ট্যালেন্টপুল)
৮. মো: রেজওয়ানুল জান্নাত (সাধারণ)
৯. মোছা: মুক্তা বেগম (সাধারণ)
স্কুলটির প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম নিজেও লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। দেশবাসীর কাছে স্কুলটির প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম জানান” কৃতী শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছি। মহান আল্লাহ তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে দেশ, জাতি ও পরিবারের মুখ আরও উজ্জ্বল করার তাওফিক দান করুন। আমীন।”
Leave a Reply