1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধুখালী সাহিত্য পরিষদ সম্মাননা পুরস্কার পেলেন কবি ও গবেষক সাকী মাহবুব - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

মধুখালী সাহিত্য পরিষদ সম্মাননা পুরস্কার পেলেন কবি ও গবেষক সাকী মাহবুব

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মধুখালী (ফদিরপুর) সাহিত্য পরিষদ থেকে সম্মাননা  পুরস্কার’ পেলেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, কবি ও ছড়াকার সাকী মাহবুব। ১০জুলাই২৬ শুক্রবার সন্ধায় মধুখালী  আবদুল ওহাব পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাকী মাহবুবের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ।মাহফুজুর রহমান বুলুর সভাপতিত্বে  অনুষ্ঠানে সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ মুন্তাজ বলেন “সাকী মাহবুবের সাহিত্যকর্ম আমাদের সমাজ ও মননকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা, ছড়া ও গবেষণাধর্মী কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাহিত্যে তাঁর এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে মধুখালী সাহিত্য পরিষদ প্রশংসনীয় কাজ করেছে।”সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বুলু বলেন, গুণী মানুষদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা গুণী সমাজেরই দায়িত্ব। সাকী মাহবুব তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এবং এই পুরস্কার তাঁর সৃষ্টিশীল যাত্রাকে আরও বেগবান করবে।পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কবি ও গবেষক সাকী মাহবুব আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমৃত্যু শব্দের হাত ধরে মানুষের কথা, সমাজের কথা ও সত্যের কথা বলে যেতে চাই।”উল্লেখ্য, সাকী মাহবুব একাধারে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি কবিতা ও ছড়াসাহিত্যে দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি