1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রতিমন্ত্রীর নির্দেশনায় সুন্দাইল সড়কের সংস্কার কাজ শুরু, এলাকাবাসীর স্বস্তি - Stbanglatv.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রতিমন্ত্রীর নির্দেশনায় সুন্দাইল সড়কের সংস্কার কাজ শুরু, এলাকাবাসীর স্বস্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

-তৌহিদুল ইসলাম সরকার- নিজস্ব প্রতিবেদক,

 

নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সড়ক সমস্যার সমাধানে সংস্কার কাজ শুরু করেছে উপজেলা প্রকৌশল বিভাগ।

 

শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ ছিল, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনার পরপরই উপজেলা প্রকৌশল বিভাগ সংস্কার কাজে হাত দেয়। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এ উদ্যোগের জন্য তারা প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি