1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা - Stbanglatv.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গোমস্তাপুর থানার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মকরমপুর গ্রামের বাসিন্দা মো. বাবুল ইসলাম (৫১)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি নুরুল ইসলাম ওরফে আবুর ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি