
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | মোঃ সোবেল মিয়া
নতুন জীবনে পদার্পণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিশিষ্ট ও আলোচিত সাংবাদিক নীহারেন্দু চক্রবর্তী বাবু। গতকাল সোমবার (৬ জুলাই) সম্পূর্ণ পারিবারিক আবহে এবং উৎসবমুখর পরিবেশে তাঁর বিবাহ সম্পন্ন হয়েছে।
নাসিরনগরের সংবাদ অঙ্গনের সুপরিচিত মুখ নীহারেন্দু চক্রবর্তী বাবুর এই শুভ পরিণয়কে কেন্দ্র করে তাঁর পরিবার, সহকর্মী এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং উভয় পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা ও শুভাশীষ জানান।
নাসিরনগরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ ভূমিকার কারণে তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় ও সমাদৃত। তাঁর বিয়ের এই আনন্দের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সহকর্মী ও সাধারণ পাঠকেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
পারিবারিক জীবনের এই নতুন পথচলায় নবদম্পতি সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও আন্তরিক ভালোবাসা কামনা করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply