1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী - Stbanglatv.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার চলতি বছর থেকে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করা হচ্ছে।

দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন। এসব ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশের রোগীরাও সেগুলো ব্যবহার করে ইতিবাচক সাড়া দিচ্ছেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সহায়তা দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগকারীদের জন্য এবারের বাজেটে নানা সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। সঠিক নীতিমালা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবেন।

অর্থমন্ত্রী জানান, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি