1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা প্রদান - Stbanglatv.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে দিবসটি উদযাপন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা এবং উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী। এ সময় কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ বিআরডিবির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুইজন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা প্রদান এবং সুফলভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি