1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২০ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি আবু সাঈফ ইফতেখার হোসেন পপেল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ এবং সুফলভোগী নাজমা বেগম।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির আওতাভুক্ত বিভিন্ন সমিতির সদস্য, সুফলভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি