
মোহাম্মদ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল
নড়াইলের নড়াগাতীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও লুণ্ঠিত মালামাল ক্রয়কারী ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ দিনের একটানা অভিযানে লুণ্ঠিত গলিত স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
Police Media Cell, Narail এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:০টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের সালাহ উদ্দীন খাঁন, ৫৪, এর বসত ঘরে কয়েকজন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় ধারালো অস্ত্রের হুমকি দিয়ে প্রবেশ করে। তারা সালাহ উদ্দীন খাঁন ও তার ছোট ছেলে আশিকুর রহমান, ১৯, এর হাত-পা বেঁধে আলমারীর চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুন্ঠন করে পালিয়ে যায়। এ ঘটনায় সালাহ উদ্দীন খাঁন বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা, সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক টিম অভিযানে নামে।
গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য ও ১ জন লুণ্ঠিত মালামাল ক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
1. *জাকির মোল্লা @ জেকের আলী, ৪৮* – পিতা মৃত জলিল মোল্লা, সাং- নদীযার চর, থানা- তেরখাদা, জেলা- খুলনা। পেশা: মিস্ত্রী
2. *জাকির হোসেন তালুকদার @ কাটাপ্পা, ৫৪* – পিতা মৃত সামচুল হক তালুকদার, সাং- কলাবাড়ীয়া, থানা- নড়াগাতী, জেলা- যশোর। পেশা: শ্রমিক
3. *পারভেজ মৃধা @ দারোগা, ৩৬* – পিতা আইয়ুব আলী মৃধা, সাং- জোকারচর, থানা- কালিয়া, জেলা নড়াইল। পেশা: শ্রমিক
4. *মফিজ খাঁ, ৩৮* – পিতা সিয়ার উদ্দিন খাঁ, সাং- শুক্তগ্রাম, থানা- কালিয়া, জেলা নড়াইল। পেশা: মিস্ত্রী
5. *দীন ইসলাম মোল্লা, ৪২* – পিতা কামাল মোল্লা, সাং- নালিয়াচর, থানা- তেরখাদা, জেলা- খুলনা। পেশা: মাটি কাটা শ্রমিক
6. *সরজিৎ কর, ৪৫* – পিতা মৃত ভূষণ কর, সাং- আইচগাতি, থানা রূপসা, জেলা খুলনা। পেশা: স্বর্ণকার
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে লুণ্ঠিত গলিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নড়াগাতীর পাখিমারা গ্রামে ডাকাতির কথা স্বীকার করেছে। তারা আরও জানায়, তারা বিভিন্ন সময় নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত (১) জাকির মোল্লা @ জেকের আলীর নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় ২টি ডাকাতি ও ৩টি চুরির মামলা, (২) পারভেজ মৃধা @ দারোগার নামে খুলনা, গোপালগঞ্জ জেলায় ৩টি ডাকাতি ও ১টি চুরির মামলা, (৩) জাকির হোসেন তালুকদার @ কাটাপ্পার নামে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনাতে ৩টি ডাকাতি ও ১টি চুরির মামলা এবং (৪) মফিজ খাঁর নামে নড়াইল ও গোপালগঞ্জ জেলায় ২টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply