1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহানন্দা ব্যাটালিয়ন ও গ্রামবাসীর যৌথ তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত - Stbanglatv.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মহানন্দা ব্যাটালিয়ন ও গ্রামবাসীর যৌথ তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির বিপরীতে প্রতিপক্ষ বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় বিএসএফের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ এবং কিছু লোকের সমাগমের খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান গ্রহণ করে।

গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, প্রায় ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি জোরদার করে। পরবর্তীতে গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, ৪ জুলাই ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে করে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল কার্যক্রম বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি