1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০১ - Stbanglatv.com
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০১

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত (৩ জুলাই) বিকেল ২টা ১০ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি মেলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুকুরটুলি মেলার মোড় গ্রামের বাসিন্দা মো. সেলিম রেজা (৪৩), পিতা-মৃত গোলাম মোস্তফার বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা লালচে রঙের ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি