
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সুস্থ, আদর্শিক ও মানবিক সংস্কৃতির বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মু. মিজানুর রহমান সরকার সভাপতি এবং এরশাদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরশহরের সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের গাইবান্ধা জেলা সভাপতি, কবি ও সাহিত্যিক মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর। তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সভাপতি মু. মিজানুর রহমান সরকার। বক্তব্য রাখেন উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম আলী সরকার, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, প্রভাষক মো. আবু সোহেল মোল্লা, প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আমজাদ হোসেন, এরশাদুল আলম ও হাবিবুল্লাহ্ সরকার।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা
ঘোষিত কমিটিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান-কে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সামিউল ইসলাম, মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, মো. নজরুল ইসলাম ও মো. জাহিদুল ইসলাম জাহিদ।
তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহা. একরামুল হক, অধ্যাপক মো. বদরুল আমিন এবং মো. ইব্রাহিম আলী সরকার।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমজাদ হোসেন, প্রভাষক মো. আবু সোহেল মোল্লা ও প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক। সাহিত্য সম্পাদক হাবিবুল্লাহ্ সরকার, সংগীত সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, নাট্য সম্পাদক মো. আল মামুন, সহ-নাট্য সম্পাদক মো. আনিসুর রহমান আগুন, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আহসান হাবিব আতিক এবং আবৃত্তি সম্পাদক কবি মো. সাইফুল আকন্দ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম।
সাহিত্য-সংস্কৃতিচর্চায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর বলেন,
“সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি, সাহিত্যচর্চা ও সামাজিক মূল্যবোধের বিকাশে দেশীয় সাংস্কৃতিক সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃত্বে সুন্দরগঞ্জে সাহিত্য, আবৃত্তি, নাট্যচর্চা, সংগীত এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সুন্দরগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যয় জানান।
© All rights reserved © 2023
Leave a Reply