1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধার কামারজানিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

গাইবান্ধার কামারজানিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন হস্তান্তর এবং দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে পালাগানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিনসহ বিভিন্ন ঘর নির্মাণ উপকরণ এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তুলে দেন। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বসবাস নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসক এভারলাস্ট মিনারেলস লিমিটেড কর্তৃক গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর চরাঞ্চলে পরিচালিত খনিজ বালু উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কামারজানি ইউনিয়নের কুন্দারপাড়া চরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি