1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা রমজান আলী, সহ-সভাপতি মুফতি জাফর উল্লাহ, সহ-সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওমর ফারুকসহ অন্যান্য নেতারা। সমাবেশে সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও বক্তব্যে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য গ্রহণযোগ্য নয়। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা পলাশবাড়ির খোলা স্থানে নির্মিত রামমূর্তি অপসারণ, সংশ্লিষ্ট প্রকল্পের অর্থায়ন ও অনুমোদনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত, অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশের সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণ, অভিযুক্তদের আইনের আওতায় আনা, প্রকল্পের অর্থায়ন ও সংশ্লিষ্টতা তদন্ত, গাইবান্ধা ও রংপুর বিভাগে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি