1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন - Stbanglatv.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৩ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১ টায় বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশালে উপজেলা শাখার সামনে স্থানীয় ও সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মো: সোহেল রানা, মোমেনশাহী প্রেসক্লাব এর সভাপতি শাহ সুলতান রঞ্জু, ঢাকা প্রেসক্লাব এর আজীবন সদস্য রফিকুল ইসলাম টিটু, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মঞ্জুরুল হক বুলবুল, দৈনিক দেশের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম হৃদয়, দৈনিক একুশের বাণীর ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা শ্যামল, অনলাইন পোটাল জাগ্রত টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম,দৈনিক দেশবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ আজাদীসহ আরও অনেকে।

 

উপস্থিত সাংবাদিকেরা বলেন- দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা কোনো অপরাধ নয়, বরং এটি সাংবাদিকদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। সত্য ও জনস্বার্থের পক্ষে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামে মামলা করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে।

 

সত্য প্রকাশের অপরাধে যদি সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে এবং সাধারণ মানুষ সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা ভয় পাই না, সত্যের পক্ষে আমাদের অবস্থান অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

বক্তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি