
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজের পছন্দের দলের বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকরা জানতে চান, তিনি বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন। জবাবে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “অনেক দিন একটা দেশে ছিলাম তো।”
তার এই মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা শুরু হয়। কারণ, তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডন-এ অবস্থান করেছেন। ২০০৮ সালে দেশত্যাগের পর তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ না থাকলেও রাজনৈতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনেকেই এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো দলের নাম ঘোষণা করেননি।
বিশ্বকাপ ফুটবল ঘিরে যখন দেশজুড়ে উন্মাদনা চলছে, তখন প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে
© All rights reserved © 2023
Leave a Reply