
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে গুরুত্বপূর্ণ ‘জেলা মজলিসে শূরা অধিবেশন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জামায়াত কার্যালয়ের হলরুমে জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অধিবেশনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের আদর্শিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। অধিবেশন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply