1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবাবগঞ্জ সরকারি কলেজের দুই ছাত্রাবাসে পানির ফিল্টার উপহার দেন শহর শাখার ছাত্রশিবির - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজের দুই ছাত্রাবাসে পানির ফিল্টার উপহার দেন শহর শাখার ছাত্রশিবির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্রাবাসে পানির ফিল্টার উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অন্তর্গত নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা। সোমবার (১৫ জুন) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কলেজের দুইটি ছাত্রাবাসে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে এসব পানির ফিল্টার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমানসহ শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ছাত্রাবাসের শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার উপহার দেওয়া হয়েছে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ছাত্রাবাসের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, পানির ফিল্টার স্থাপনের ফলে আবাসিক শিক্ষার্থীরা সহজেই বিশুদ্ধ পানির সুবিধা পাবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি