1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ - Stbanglatv.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদ্য নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বর্তমানে অনেক উঠতি বয়সী ছেলে-মেয়ে মাদক ও মোবাইল ফোনে আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা পড়ালেখায় মনোযোগী হবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। অন্যদিকে আরেক সাক্ষাৎ এ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফা, মোহাম্মদ মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোহাম্মদ মশিউর রহমান মিঠু, মোহাম্মদ আজমল হোসেন, মোঃ পান্নাসহ ক্রীড়া সংগঠক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জাগিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি