1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে স্যাপার্স কল্যাণ সোসাইটির ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত । - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে স্যাপার্স কল্যাণ সোসাইটির ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে স্যাপার্স কল্যাণ সোসাইটির ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকালে জেলা শহরের আখড়া বাজার মোড়ে অবস্থিত প্রাক্তন সৈনিক সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:)মো. মাহতাব উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে স্যাপার্স কল্যাণ সোসাইটির সদস্যদের মধ্যে মতবিনিময় করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মাহতাব উদ্দিন, সার্জেন্ট অব: জাহাঙ্গীর আলম খান, সার্জেন্ট (অব:) ওবায়েদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অব:) হারুন রশিদ, ওয়ারেন্ট অফিসার অব ইসলাম উদ্দিন, ওয়ারেন্ট অফিসার অব দেলোয়ার হোসেন সার্জেন্ট অব নজরুল ইসলাম, সার্জেন্ট অব জিয়া উদ্দিন, সার্জেন্ট অব কামাল উদ্দিন, সার্জেন্ট অব আ: হাকিম ছাড়াও আরো অনেক সদস্য গন।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। এ সময় অতিথিরা সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বক্তারা বলেন, প্রাক্তন সৈনিকদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারে স্যাপার্স কল্যাণ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি