
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে একটি মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুন ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবির, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ এবং সহকারী লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমান।
ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা স্কাউটসের সম্পাদক ও ইউনিট লিডাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় স্কাউটিং কার্যক্রমের মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা স্কাউট নেতৃবৃন্দের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
© All rights reserved © 2023
Leave a Reply