1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন  - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন 

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ভাতিয়া জোরপূর্বক দখল, মৎস্যজীবীদের ওপর হামলা এবং মাছ আহরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও প্রতিকার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মৎস্যজীবীরা। শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কর্নখালী ব্রিজ চত্বরে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী বিল ভাতিয়ার ইজারা পেয়েছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু একটি অসাধু চক্র সমিতির সদস্যদের ওপর হামলা চালিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে বিলটি দখল করে নিয়েছে। ফলে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবীরা বিল থেকে মাছ আহরণ করতে পারছেন না এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবক্তারা আরও বলেন, দখলদাররা কলমুগাড়া এলাকায় খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে প্রায় ২ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবিকা হুমকির মুখে পড়েছে। মানববন্ধনে উপস্থিত কৃষক ও মৎস্যজীবীরা অভিযোগ করেন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কালামের নেতৃত্বে বিল দখল ও হামলার ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, যুগ যুগ ধরে স্থানীয় জেলে সম্প্রদায় বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসলেও বর্তমানে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, দখলদাররা অস্ত্র নিয়ে জেলেদের ওপর হামলা ও মারধর করেছে। এখনও বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ফলে মৎস্যজীবীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালু, সদস্য জিন্নুর আলী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ অন্যান্যরা। এ সময় দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কৃষক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে অবিলম্বে বিল ভাতিয়া দখলমুক্ত করা, অবৈধ বাঁধ অপসারণ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ইজারাপ্রাপ্ত মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি