1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির দাবি, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল নিয়ে উত্তেজনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করে, কেশম ও সিরি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিতভাবে কয়েকটি ট্যাংকার অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্কতা উপেক্ষা করায় একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং অন্য জাহাজগুলো ফিরে যায়।

এদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর হতে পারে। প্রয়োজনে বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক তেল ও গ্যাস বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই নৌপথ ব্যবহার করে পরিবহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি