1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কবরস্থান দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ অষ্টগ্রামে - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কবরস্থান দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ অষ্টগ্রামে

রাসেল হোসেন ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি | 
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭ Time View

মোহাম্মদ রাসেল:ইটনা-মিটামইন-অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থান ও বসতভিটা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে। অভিযোগ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল।

অভিযুক্তরা হলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় এক নেতার সহায়তায় বাবুলের ৯ দশমিক ৫ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত জমি দখল করা হয়। বাবুল দাবি করেন, ২০০৯ সালে তিনি তার বড় চাচার কাছ থেকে টিনশেড ঘরসহ জমিটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন।

তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও মামলার কারণে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় চলে যান। দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে জমিটি দখল করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি দেশে ফিরে জমি উদ্ধারের চেষ্টা করলে নানা বাধার মুখে পড়েন বলেও দাবি করেন বাবুল। তার অভিযোগ, নির্বাচনের আগে পারিবারিক কবরস্থান গুঁড়িয়ে সেখানে মাটি ভরাট করে আধাপাকা টিনশেড ভবন নির্মাণ করা হয় এবং বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়। ওই কবরস্থানে তার এক আত্মীয়ের কবরও ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির অভিযোগও তোলেন সাবেক এই ছাত্রদল নেতা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। তিনি বলেন, কারও জমি দখল করে অফিস নির্মাণ করা হয়নি এবং জমির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি