1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেমঘটিত কারণে কিশোরের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রেমঘটিত কারণে কিশোরের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫ Time View

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে শিয়াম শেখ (১৮) নামে এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি ওই গ্রামের বাবলু শেখের ছেলে।

পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করে শিয়াম। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।

স্বজনদের দাবি, পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সঙ্গে শিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমসংক্রান্ত কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে তারা ধারণা করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি